ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নরসিংদীর বেলাবতে “সংসদীয় আসন চাই" দাবিতে আলোচনা সভা


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ৮:৪১ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবতে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় বেলাব উপজেলায় আলাদা “সংসদীয় আসন চাই দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ জুলাই) বুধবার বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুলালকান্দি বাজারে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজন এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ আওলাদ হোসেনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ কামরুল ইসলাম, সমাজ সেবক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলি হোসেন, মোঃ মোবারক হোসেন,সারবেয়ার গোলাম মোস্তফা সরলসহ প্রমুখ।

বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদি বলেন, বেলাব উপজেলা নরসিংদী জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইউনিট। জনসংখ্যা, অর্থনৈতিক অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বেলাব একটি স্বতন্ত্র সংসদীয় আসন হওয়ার সব যোগ্যতা রাখে। বর্তমানে বেলাব উপজেলা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে বেলাবরের জনগণ দেখে আসছে বিভক্ত আসনের কারণে উন্নয়ন কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, জনগণের চাহিদা ও সমস্যাগুলো জাতীয় সংসদে সরাসরি পৌঁছায় না। বেলাব উপজেলার রয়েছে প্রায় দেড় লক্ষাধিক ভোটার, একাধিক গুরুত্বপূর্ণ বাজার ও শহর, শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান। এমন একটি জনবহুল ও সম্ভাবনাময় উপজেলা দীর্ঘদিন ধরে নিজস্ব সাংসদবিহীন থাকার ফলে স্থানীয় উন্নয়ন বারবার উপেক্ষিত হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর